Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চুয়াডাঙ্গা সীমান্তে ৩ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির প্রতিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৬ ১৫:২৫ | আপডেট: ৯ আগস্ট ২০২৬ ১৫:৩৭

পুশ-ইন করা ৩ জন।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে গভীর রাতে ভারতীয় বিএসএফের অবৈধভাবে ৩ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা প্রতিহত করেছে মাধবখালী বিজিবির টহল দল।

রোববার (৯ আগস্ট) সকাল ১০টার পর বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে

বিএসএফ এর মেটেরী ক্যাম্প থেকে ৩ জন নারী-পুরুষকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। ওই তিনজন বাংলাদেশে প্রবেশের আগেই ঘটনাটি মাধবখালী সিমান্তে বিজিবির টহল দলের নজরে আসে। সেসময় বিজিবি সীমান্তের শূন্য লাইন থেকে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়, এবং সীমান্ত থেকে ৪০ গজ দূরে ভারতের অভ্যন্তরে তারা অবস্থান নেন।

বিজ্ঞাপন

পরে ভোর ৫টা ২০ মিনিটে তারা ভারতের তারকাঁটার নিকট চলে যায়। পরবর্তীতে, রোববার সকাল ৭টা ৫৫ মিনিটে বিএসএফ সীমান্তের গেইট খুলে তাদেরকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

মহেশপুর বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, বিজিবি’র তৎপরতায় বিএসএফের অবৈধভাবে নারী-পুরুষকে ঠেলে পাঠানোর চেষ্টা কার্যকরভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। সীমান্ত সুরক্ষা, অবৈধ পুশ-ইন ও অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালনসহ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

 

 

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর