Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় ১৩৮০০ পিস ইয়াবাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৬ ১৬:০৫

ইয়াবাসহ গ্রেফতার মো. আব্দুল মাবুদ

পাবনা: সদর উপজেলায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মো. আব্দুল মাবুদ (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

রোববার (৯ আগস্ট) ভোররাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

গ্রেফতার আব্দুল মাবুদ কাশিপুর গ্রামের মো. কোয়াজ আলীর ছেলে। অভিযানের সময় মো. আলামিন ওরফে মুন্না (৩৩) নামের অপর এক অভিযুক্ত পালিয়ে যান। তিনি একই গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত দেড়টার দিকে ডিএনসির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শের আলমের নেতৃত্বে একটি দল কাশিপুর গ্রামে আব্দুল মাবুদের বাড়ি ঘেরাও করে। পরে রাত ২টার দিকে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার ঘরে তল্লাশি চালিয়ে ১৩ হাজার ৮০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি পুরনো বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর পাবনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, এ ঘটনায় ডিএনসির উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম বাদী হয়ে সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাবনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পলাতক আসামি আলামিনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং জেলার সর্বত্র মাদকবিরোধী নিয়মিত তদারকি বাড়ানো হয়েছে।

সারাবাংলা/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর