Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় আ.লীগ নেতাকে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৬ ১৯:৫৯ | আপডেট: ১৮ জুলাই ২০২৬ ২০:০৭

ওই আ. লীগ নেতার মরদেহ উদ্ধারের মুহূর্ত।

পাবনা: পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় শুকুর প্রামাণিক (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শুকুর প্রামাণিক ভুলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিল।

শনিবার (১৮ জুলাই) বিকেলে সাঁথিয়া উপজেলার আতাইকুলার ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর এলাকার একটি বাগান থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। আতাইকুলা থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) রাত থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়রা রতনপুর এলাকার একটি বাগানে শুকুর আলীর মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

বিজ্ঞাপন

আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত শুকুর আলী আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি এক সময় নিষিদ্ধ ঘোষিত নকশালের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর