Sunday 12 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় বাসচাপায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১২ জুলাই ২০২৬ ২০:২০

পাবনা: জেলার পুষ্পপাড়ায় (ঢাকা-পাবনা) মহাসড়ক এলাকায় বাসের চাকায় পৃষ্ঠ হয়ে আনতাজ আলী শেখ (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।

রোববার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে সদর উপজেলা পুষ্পপাড়া বাজার এলাকার এই ঘটনা ঘটে।

নিহত আনতাজ আলী শেখ সদর উপজেলার ধুপাঘাটা এলাকার মৃত ইমান আলী শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনতাজ সাইকেল নিয়ে তার নাতিকে মাদরাসায় খাবার দিতে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

পাবনা মাথপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরেই বাসটি দ্রুতগতিতে পালিয়ে গেছে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর