Wednesday 15 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় ৫৪৯ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৬ ১২:১১

গ্রেফতার মিরাজুল ইসলাম

পাবনা: জেলার ফরিদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি প্রাইভেটকার থেকে ৫৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১২টায় সময় এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এই তথ্য দেন পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।

তিনি বলেন, ‘পাবনা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে ফরিদপুর উপজেলার গোবিন্দপুর মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনা করে ফরিদপুর থানা পুলিশ। এ সময় সন্দেহভাজন একটি সিলভার রঙের প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে গাড়ির পেছনের ডালার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিনটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো খুলে তা থেকে ৫৪৯ বোতল ফেনসিডিল পাওয়া যায়।’

বিজ্ঞাপন

তিনি জানান, অভিযান চলাকালে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। একই সঙ্গে গাড়ির চালক ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাসিন্দা মিরাজুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

তিনি আরো জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এই চালানের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর