Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিবগঞ্জে ১০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৬ ১৭:৫১

উদ্ধার করা ফেনসিডিল

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫, রাজশাহী।

শনিবার (১৮ জুলাই) র‍্যাব-৫, রাজশাহীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার (১৮ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি ও সিপিসি-১ এর একটি আভিযানিক দল শিবগঞ্জ থানার কানসাট ইউনিয়নের গোপালনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদক পরিবহনের সঙ্গে জড়িত মো. মামুন আলী (৪৮) নামে একজনকে গ্রেফতার করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার হামিদপুর গ্রামের বাসিন্দা। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় র‍্যাব।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর