Saturday 18 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিবগঞ্জে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৮ এপ্রিল ২০২৬ ২৩:৪২

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জে পিকআপের ধাক্কায় রফিকুল ইসলাম নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলার একাডেমী মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম (৬৫) একই উপজেলার বিশ্বনাথপুরের মৃত ওয়াজেদ আলীর ছেলে।

শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রফিকুল ইসলাম বাই-সাইকেল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক পার হচ্ছিল। এ সময় একটি পিকআপ তাকে ধাক্কায় দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন