Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ম্যানচেস্টারের অ্যাডাম আব্বাস এখন বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
৯ আগস্ট ২০২৬ ১৬:৪৩

ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে বেড়ে উঠেছেন তিনি। অ্যাডাম আব্বাস খেলেছেন বার্নলির অনূর্ধ্ব-১৮ দলেও। তার মা ব্রিটিশ আর বাবা জ্যামাইকান। তবে নানা-নানি বাংলাদেশি। সেই সূত্রেই অ্যাডাম আব্বাস এখন বাংলাদেশি। জন্মনিবন্ধন আর পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষে তিনি যোগ দিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ক্যাম্পে।

আজ যশোরের শামসুল হুদা একাডেমিতে অনুশীলনও করেন অ্যাডাম আব্বাস। সেখানে সতীর্থরা উষ্ণ অভ্যর্থনা জানান অ্যাডামকে। ইংল্যান্ড প্রবাসী এই উইঙ্গারকে নিয়ে আগামী মাসে উজবেকিস্তানে হতে যাওয়া অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে খেলবে বাংলাদেশ। স্বাগতিক উজবেকিস্তান ছাড়াও বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারত ও সিরিয়া।

বিজ্ঞাপন

অ্যাডামের ভিডিও ফুটেজ দেখে তাকে দলে নেওয়ার কথা এর আগে জানিয়েছিলেন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদি। এখন সরাসরি অ্যাডামকে দেখার পালা বাংলাদেশের কোচিং স্টাফের।

হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে প্রবাসীদের আগ্রহের পারদ চড়েছে অনেক। শমিত সোম কিংবা সুলিভান ভাইরা প্রমাণও করেছেন নিজেদের। এবার দলে স্থায়ী হওয়ার পালা অ্যাডাম আব্বাসের।

সারাবাংলা/এফএম