Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে জাল নোট তৈরির সরঞ্জামসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৬ ১৫:৫৩ | আপডেট: ৯ আগস্ট ২০২৬ ১৫:৫৮

আটক ব্যক্তিরা।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে জাল রুপি তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার রাত ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগান এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বিভিন্ন দেশের ২৫ বান্ডিল বিদেশি মুদ্রার জাল নোট জব্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাবের ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জাল নোট তৈরির সরঞ্জাম।

আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকার মনিরুল ইসলামের ছেলে তসিকুল ইসলাম ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার মন্দিমোড় এলাকার সাইদুর রহমানের ছেলে শামীম আলী।

বিজ্ঞাপন

ইফতেখার হোসেন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আরামবাগ-বালুবগানের তিনতলা বিশিষ্ট একটি বাড়িতে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় সেখান থেকে ২৫ বান্ডিল বিভিন্ন দেশের মুদ্রার জাল নোট ও অন্যান্য সরঞ্জামসহ তসিকুল ও শামীমকে আটক করা হয়। আটকরা জাল মুদ্রা তৈরির কারিগর হিসেবে কাজ করতেন।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর