Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গুলশানে ৫০ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৬ ২২:০৫

গ্রেফতার আসামিরা

ঢাকা: রাজধানীর গুলশান থানা এলাকা থেকে ৫০ লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১২ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

গ্রেফতার আসামিরা হলেন- মো. আবু হানিফ পালোয়ান (৫০), রেজাউল শেখ (৪০) ও আব্দুল্লাহ মজুমদার আশিক (২৪)।

এন এম নাসিরুদ্দিন জানান, গুলশান থানার একটি টিম বিকেল ৩টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানাধীন ৩৬নম্বর রোডে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ৫০ লাখ টাকার জাল নোট ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে উদ্ধারকৃত নোটগুলো জাল বলে প্রতীয়মান হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছে বলে স্বীকার করে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর