Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৬ ১৪:৫৯

মানিকগঞ্জ: নিখোঁজের এক দিন পর সদর উপজেলায় একটি শহীদ মিনার থেকে সিহাব হোসেন (১৫) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) সকালে সিহাবকে সদর উপজেলার জাগির ইউনিয়নের ধলেশ্বরী ব্রিজের পাশের একটি মাঠের শহীদ মিনারে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা।

নিহত সিহাব মানিকগঞ্জ সদর উপজেলার হিজুলি গ্রামের সেলিমের ছেলে। সে দীর্ঘদিন ধরে সদর উপজেলার মেঘশিমুল এলাকায় নানার বাড়িতে থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিহাব বাসস্ট্যান্ডের কাঁচাবাজারের মাছ ব্যবসায়ী মো. মনির হোসেনের কর্মচারী হিসেবে কাজ করতেন। শনিবার (৮ আগস্ট) ছুটি নিয়ে সে কর্মস্থলে যায়নি। এরপর রাত থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। আজ সকাল ৬টার দিকে ধলেশ্বরী ব্রিজের পাশের মাঠে শহীদ মিনারে ঝুলন্ত অবস্থায় স্থানীয়রা সিহাবের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

বিজ্ঞাপন

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি।