Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমানের নিয়োগ বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৬ ১৪:৪৯

কোলাজ প্রতীকী ছবি : সারাবাংলা

ঢাকা: বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মাহফুজুর রহমান-এর সহকারী অ্যাটর্নি জেনারেল পদে দেওয়া নিয়োগ বাতিল করেছে সরকার।

বৃহস্পতিবার (৬ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে সলিসিটর সানা মো. মারুফ হোসাইন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৩০ জুলাই জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে অ্যাডভোকেট মো. মাহফুজুর রহমান-কে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে যে নিয়োগ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে। এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গত ৩ আগস্ট মাহফুজুর রহমান আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলেন।

চিঠিতে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত পরিস্থিতির কারণে তার পক্ষে দায়িত্ব পালন অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না। তাই তার পদত্যাগপত্র গ্রহণ করে দায়িত্ব থেকে অবমুক্ত করার জন্য মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানান।

এ পরিপ্রেক্ষিতেই সরকার তার নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন জারি করেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর