Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সৌদি আরবে কারখানায় আগুন, ৭ বাংলাদেশির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৬ ২৩:৫১ | আপডেট: ৯ আগস্ট ২০২৬ ২৩:৫২

নওগাঁ: সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে ৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা সবাই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

জানা গেছে, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সৌদি আরবে গিয়ে ওই সোফা তৈরির কারখানায় কাজ করছিল তারা। রোববার (৯ আগস্ট) কারখানায় আগুন লেগে ওই ৭ জনের মৃত্যু হয়। তবে এ হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, নিহতের মধ্যে উপজেলার গন্ডগোহালী গ্রামের ৪ জন, বিষা গ্রামের ২জন এবং পারকাসুন্দা গ্রামের ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর