Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৩ দফা দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অবরোধবাসিনীর

ঢাবি করেস্পন্ডেন্ট
৯ আগস্ট ২০২৬ ২৩:৫৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩ দফা দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অবরোধবাসিনীর। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘সান্ধ্য আইন’ বাতিলসহ তিন দফা দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ছাত্রীদের সংগঠন ‘অবরোধবাসিনী’। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে তারা।

রোববার (৯ আগস্ট) এক বিবৃতিতে এ আল্টিমেটাম দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১০৫ বছর পরও নিরাপত্তার অজুহাতে রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত ঔপনিবেশিক ‘সান্ধ্য আইন’ চালু রয়েছে। লিঙ্গ বৈষম্যভিত্তিক এই রীতি শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে প্রশাসনিক হয়রানি ও চরিত্র হননের সুযোগ তৈরি করেছে।

বিজ্ঞাপন

অবরোধবাসিনীর দাবি, বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্রীদের এক হল থেকে অন্য হলে যাতায়াত সীমিত করা এবং আট ঘণ্টার কারফিউ নারীদের স্বাধীন চলাচল সীমিত করছে। ফলে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিসরে ছাত্রীদের অংশগ্রহণও সংকুচিত হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ছাত্রীদের পক্ষ থেকে কয়েক দফায় ‘সান্ধ্য আইন’ বাতিলের দাবি জানানো হলেও প্রশাসন বিষয়টি এড়িয়ে গেছে। নবনিযুক্ত উপাচার্যের সঙ্গেও ছাত্রীদের পক্ষ থেকে কয়েক দফায় আলোচনা করা হয়েছে। তবে নানা অজুহাতে প্রশাসনের পক্ষ থেকে আবারও কালক্ষেপণের চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে বলে অভিযোগ সংগঠনটির।

অবরোধবাসিনী বলছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের সব দাবি নিঃশর্তভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তারা আশা করছে। অন্যথায় শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে সংগঠনটি।

সারাবাংলা/কেকে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর