Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শাহজাহানপুরে স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামী আটক

স্টাফ করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৬ ২৩:২৮

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর শাহজাহানপুরে পারিবারিক কলহের জের ধরে স্বপ্না খাতুন (২৫) নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামী রুবেল মিয়াকে আটক করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে শাহজাহানপুরের গুলবাগের বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নিহত স্বপ্না খাতুনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর থানার তিলাটিয়া এলাকায়। তার পিতার নাম আলকাছ শিপরা। আর রুবেল মিয়ার বাড়ি ময়মনসিংহ সদর থানার সানকিপাড়ায়। স্বপ্না মানুষের বাসায় কাজ করতো। আর রুবেল মাদকাসক্ত বেকার ছিল। তাদের ঘরে দুই সন্তান রয়েছে। কিছুদিন আগে দুই সন্তানকে গ্রামের বাড়ি পাঠিয়ে দেয় তারা।

বিজ্ঞাপন

এসআই জানান, পারিবরিক কলোহের জেরে শনিবার রাতে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর তারা ঘুমিয়ে পড়েন। তবে ওই ঘটনার জেরে রোববার সকালে তাদের মধ্যে ফের কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে স্বামী রুবেল মিয়া ক্ষিপ্ত হয়ে স্ত্রী স্বপ্নার গলা চেপে ধরেন, এতে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই স্বপ্নার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় স্বামী রুবেল মিয়াকে আটক করা হয়েছে। তিনি নিজেই স্বীকার করেছেন যে, স্বপ্নার গলা টিপে ধরেছিলেন। তবে মারা যাবে যে তা বুঝতে পারেননি।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর