Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইন্টারনেটের গতি বাড়ানোর নির্দেশ বিটিআরসির

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৪ ২০:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশে ইন্টারনেটের গতি বাড়াতে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটরগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে এ নির্দেশ দেওয়া হয়। এর আগে, বিটিআরসির এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন ডিরেক্টরেট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সচল করা হয়েছে। এখন ইন্টারনেটের গতি স্বাভাবিক করার বিষয়ে একমত হয়েছেন প্রতিমন্ত্রী ও বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সে নির্দেশনা আইআইজি অপারেটরদের জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।

বিজ্ঞাপন

পাশাপাশি গুগলের ক্যাশ সার্ভার চালুর নির্দেশনাও দিয়েছে বিটিআরসি। ফলে এখন থেকে ইউটিউব ও গুগলে সার্ভিস পেতে আর কোনো সমস্যায় পড়তে হবে না ব্যবহারকারীদের। তবে মেটার প্ল্যাটফর্মগুলো (ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ) এবং টিকটকের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে মহাখালীতে অবস্থিত খাজা টাওয়ারে আগুন দেওয়া হলে ডাটা সেন্টার অকার্যকর হয়ে পড়ে। বৃহস্পতিবার (১৮ জুলাই) খাজা টাওয়ারে আগুন দেওয়া হয়। ফলে দেশজুড়ে বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। তারও আগে বুধবার (১৭ জুলাই) সারাদেশে মোবাইল ইন্টারনেট সংযোগ স্লো করে দেওয়া হয়। মূলত গুজব প্রতিরোধে ইন্টারনেট সংযোগ স্লো করা হয় বলে জানিয়েছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম