রংপুর: তীব্র তাপদাহের পর রংপুরের বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি হয়েছে। প্রায় ২০ মিনিটের বৃষ্টিতে ভিজে যায় নগরীর পথঘাট।
রংপুরে গত কয়েকদিন থেকে দিনভর ছিল অসহনীয় গরম। তাপদাহে যখন দুর্বিষহ অবস্থা, এরমধ্যেই রোববার (৪ জুন) বিকেল ৪টা থেকে মেঘলা হয়ে আসে আকাশ। এরপর ৪টা ২০ মিনিট নাগাদ শুরু হয় ধূলিঝড়। এরপর শুরু হয় মুষলধারে বৃষ্টি।
স্থানীয় আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন, প্রায় ২০ মিনিটের স্থায়ী বৃষ্টিতে ১৩ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
রোববার বিকেল ৪টায় ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সপ্তাহজুড়ে আবহাওয়া এমন থাকতে পারে বলে জানিয়েছেন তিনি।