Sunday 12 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালিবাগে সড়ক দুর্ঘটনায় জবি শিক্ষকদের বাস ক্ষতিগ্রস্ত, আহত ৩

জবি করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৬ ০০:০৯

মালিবাগ মোড়ে সড়ক দুর্ঘটনায় জবি শিক্ষকদের বহনকারী একটি এসি কোস্টার বাস ক্ষতিগ্রস্ত হয়। ছবি: সংগৃহীত

জবি: রাজধানীর মালিবাগ মোড়ে সড়ক দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকদের বহনকারী একটি এসি কোস্টার বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষক ও একজন মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

শনিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মালিবাগ ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) পরিবহন সম্পাদক মাহিদ হোসেন জানান, শিক্ষকদের বহনকারী বাড্ডা–বসুন্ধরা রুটের এসি কোস্টার বাসটির সঙ্গে সদরঘাট–বাইপাইল রুটে চলাচলকারী ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে কোস্টারটির পেছনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে বাসে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক বলেন, শিক্ষকদের বাসটি মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে নিচে নামার সময় একটি ভিক্টর ক্লাসিক পরিবহনের বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে কোস্টারটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় দুই শিক্ষক ও সামনে থাকা একটি মোটরসাইকেলচালক আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বলেন, মোটরসাইকেলটি আরেকটু সামনে থাকলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নিতে মালিবাগ থানায় অবস্থান করছে। এ ঘটনায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর