Sunday 12 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় চালকসহ একই পরিবারের ৩ জন নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১২ জুলাই ২০২৬ ২০:১৩

নীলফামারী: জেলার ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর-নদীয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত মিথিলাভ্যানচালকসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন।

রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ডোমার-জলঢাকা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- নাদিয়াপাড়ার অলি বর্মন এর ছেলে মিথিলাভ্যান ড্রাইভার পরিমল বর্মন (৪০), একই এলাকার প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা রানি(২৮), দুই ছেলে পিতোসা(৮) ও যাদব(৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে একটি যাত্রীবাহী ব্যাটারিচালিতভ্যান ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী মিথিলাভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ভ্যানচালকসহ একই পরিবারের আরও ৩ জন যাত্রী নিহত হন। পরবর্তীতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরও দুইজনকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

ঘটনা নিশ্চিত করে ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর