Wednesday 08 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৬ ১৩:১৯

নিহত এনসিপি নেতা ফাইয়াজ তাজরিয়ান

চট্টগ্রাম: নগরীর শহিদ ওয়াসিম ফ্লাইওভারে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় ফাইয়াজ তাজরিয়ান (২৫) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফাইয়াজ মহানগর এনসিপির সদস্য এবং হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাকিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শহীদ ওয়াসিম ফ্লাইওভারের ওপর একটি মালবাহী ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। মঙ্গলবার রাত ১০টার দিকে ওই পথ দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ফাইয়াজ তাজরিয়ান দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেন। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ এবং এনসিপির নেতাকর্মীরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় বলেন, ‘ফ্লাইওভারে বিদ্যুৎ সরবরাহ থাকলেও বাতিগুলো বন্ধ ছিল। ফলে অন্ধকারে ফাইয়াজ বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দেখতে না পেয়ে এই দুর্ঘটনার শিকার হন। মঙ্গলবারও তিনি দলের একটি মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে সামনের সারিতে থেকে স্লোগান দিয়েছিলেন। রাতেই সড়ক দুর্ঘটনায় তার এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।‘

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কামাল বলেন, ‘ট্রাক বিকল হয়ে পড়েছিল এবং সেটি মেরামতের কাজ চলছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উচ্চগতিতে আসা মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর