Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ইরানে ফের যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুলাই ২০২৬ ০৪:০৫ | আপডেট: ১৩ জুলাই ২০২৬ ১১:২৮

হুরমুজ প্রণালি। ছবি: ইন্টারনেট

ইরানে কেশম দ্বীপ ও বন্দর আব্বাসে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালি বন্ধ ঘোষণার পর পরই এ হামলা চালিয়েছে তারা। রোববার (১২ এপ্রিল) এই হামলার ঘটনা ঘটে। খবর আলজাজিরার।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের উপকূলীয় শহর সিরিকের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একাধিক হামলার ঘোষণার পর পরই দেশটিতে এই বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বিজ্ঞাপন

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে অবাধে বেসামরিক বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা ও নৌযান লক্ষ্য করে হামলা চালানোর ক্ষমতা কমিয়ে আনার লক্ষ্যে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর