Sunday 12 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নন্দীগ্রামে শিশু ধর্ষণ মামলার ২ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৩ ১৭:৫৬

বগুড়া: নন্দীগ্রামে শিশু ধর্ষণ মামলার ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার করা আসামিদের শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার হওয়া দুই আসামি হলো- বাদল হোসেন (২৬) ও বায়েজিদ হোসেন (১৯)। নন্দীগ্রাম থানা পুলিশ শুক্রবার (২৬ মে) ঢাকা জেলার সাভার ও গাজীপুর জেলার কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে ঝড়ের সময় ওই শিশু আম কুড়ানোর পর নিজ বাড়িতে ফিরছিলো। সে সময় ৩ যুবক তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। ওই ঘটনায় তার মা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন নিজেই মামলার তদন্তভার নিয়ে মামলার তদন্ত করছেন। তিনি জানান, দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে। ওই শিশু স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

সারাবাংলা/এমও