ঢাকা: প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের গ্রেফতারের দাবিতে যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল।
যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, আজকে যখন বাংলাদেশের মানুষ সুখে আছেন, শান্তিতে আছেন সেই সময় আবারও পরাজিত শক্তি, সেই খুনি জিয়ার দল বিএনপি-জামায়াতকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বিদেশি কিছু রাষ্ট্র। হঠাৎ করে আমরা দেখতে পাই মার্কিন সাম্রাজ্যবাদ, মার্কিন রাষ্ট্রদূত তাদের নাগরিকদের উদ্দেশ্যে বলছেন সাবধানে চলাফেরা করতে। তা কিসের ইঙ্গিত বহন করে, বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটেনি যে মার্কিন নাগরিকদের নিরাপত্তার অভাব ঘটেছে।
তিনি বলেন, এদেশের মানুষের মন থেকে শেখ হাসিনাকে মুছে ফেলার ক্ষমতা কারও নেই। শেখ হাসিনা আমাদের অস্তিত্ব। আর এই অস্তিত্বের প্রশ্নে যুবলীগ আপসহীন। শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেবে যুবলীগ।
এসময় আরও বক্তব্য দেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. হাবিবুর রহমান পবন, মো. নবী নেওয়াজ, মো. মোয়াজ্জেম হোসেন, সুভাষ চন্দ্র হাওলাদার, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, তাজউদ্দিন আহমেদ, মো. আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউরি রহমান বাদশা, সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, মো. সাইফুর রহমান সোহাগ, মশিউর রহমান চপল, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, উত্তরের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, আন্তর্জাতিক সম্পাদক কাজী সারোয়ার হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন পাভেল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মো. শামছুল আলম অনিক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মীর মো. মহিউদ্দিন, জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক শাহীন মালুম, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. হারিছ মিয়া শেখ সাগর, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক অ্যাড. মো. হেমায়েত উদ্দিন মোল্লা, উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা।
এসময় আরও উপস্থিত ছিলেন, যুবলীগের উপ-শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক কাজী খালিদ আল মাহমুদ টুকু, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এন আই আহমেদ সৈকত, উপ-সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বী স্মরণ, উপ-জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক শামসুল কবির রাহাত, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সামসুল ইসলাম পাটোয়ারী, উপ-কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোল্লা রওশন জামির রানা, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. মোঃ গোলাম কিবরিয়া শামীম, উপ-ধর্ম সম্পাদক হরে কৃষ্ণ বৈদ্যসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতা-কর্মীরা।