Sunday 12 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গায়ক নোবেল গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ মে ২০২৩ ১১:৩২ | আপডেট: ২০ মে ২০২৩ ১৬:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: অনুষ্ঠানে না গিয়ে এক লাখ ৭২ হাজার টাকা অগ্রিম নিয়ে প্রতারণার অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (২০ মে) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গায়ক নোবলকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে একাধিক অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ছাড়া মতিঝিল থানায় শুক্রবার (১৯ মে) একটি প্রতারণার মামলা হয়েছে।’

সারাবাংলা/ইউজে/ইআ