Friday 10 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশুবক্তা রফিকুল মাদানীর বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুন ২০২২ ১৯:৫৯

ঢাকা: রাজধানীর তেজগাঁও থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শিশুবক্তা হিসেবে খ্যাত রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করেছেন আদালত।

বুধবার (২২ জুন) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত আসামির উপস্থিতিতে এই অভিযোগপত্র গ্রহণ করে আগামী ১৮ জুলাই পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন আদালত।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শামীম আল মামুন এ তথ্য জানান।

২০২১ সালের ১১ এপ্রিল মো. মামুন নামে এক ব্যক্তি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন।

বিজ্ঞাপন

একই বছরে ৩১ অক্টোবর মামলাটির তদন্ত করে রফিকুল ইসলাম মাদানীকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্যোশাল ক্রাইমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহা. আবুল কালাম আজাদ।

সারাবাংলা/এআই/একে