Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৬ ২৩:২৫ | আপডেট: ৯ জুলাই ২০২৬ ২৩:৩৯

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। ছবি: সংগৃহীত

সিলেট: নানা নাটকীয়তার পর অবশেষে সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার (৯ জুলাই) উপ-সচিব আব্দুল্লাহ আল মামুনকে ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা-২।

এর আগে গত ২৮ জুন কুমিল্লার ডিসি মো. রেজা হাসানকে সিলেটের ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু, সিলেটে যাওয়ার উদ্দেশে ঢাকা বিমানবন্দরে পৌঁছেও শেষ মুহূর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে ফিরে যেতে হয় রেজা হাসানকে।

এদিকে কুমিল্লায় তার স্থলাভিষিক্ত রোজী আকতার গত বুধবার দায়িত্ব গ্রহণ করেছেন। নতুন ডিসি নিয়োগের ফলে রেজা হাসানের সিলেটে যোগদান করা হচ্ছে না।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগে ২১ জুন সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। প্রজ্ঞাপনে বদলির কারণ উল্লেখ না থাকলেও প্রশাসনিক ও রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। দায়িত্ব পালনকালে সারওয়ার আলম কয়েকটি আলোচিত পদক্ষেপ নিয়ে প্রশংসা কুড়িয়েছেন।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর