Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৮ জুন ২০২৬ ১৬:০০ | আপডেট: ২৮ জুন ২০২৬ ১৬:০২

জেলা প্রশাসক মু. রেজা হাসান।

সিলেট: সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মু. রেজা হাসান। বিসিএস ২৯ ব্যাচের কর্মকর্তা মু. রেজা হাসান বর্তমানে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে কর্মরত রয়েছেন।

কুমিল্লা থেকে তাকে সিলেটে বদলি করে রোববার (২৮ জুন) এক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মু. রেজা হাসানকে জনস্বার্থে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমানে কুমিল্লার ডিসি হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন। অবিলম্বে এই আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি, হযরত শাহজালাল (রহ.) মাজারের ডেগের দানের টাকা নিয়ে বিতর্কের মুখে গত রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়েরএক আদেশে সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। এবং তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে সংযুক্ত করা হয়। এরপর থেকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্বে রয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট পিংকি সাহা।

সরোয়ার আলমকে দায়িত্ব থেকে সরানোর এই সিদ্ধান্ত ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাকে মাজার বিতর্কের জন্য প্রত্যাহার করা হয়নি। এটা ছিলো নিয়মতান্ত্রিক কার্যক্রম।

 

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর