নড়াইল: নড়াইলে এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের নতুন একতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকার মাছিমদিয়ায় এ ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য মাশরাফি বিন মোত্তুর্জা।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অশোক কুমার শীল, বিশিষ্ট সমাজসেবক শৈলেন্দ্রনাথ সাহা, এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব ক্রিড়া ব্যক্তিত্ব আশিকুর রহমান মিকু, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের কলেজের অধ্যক্ষ অনাদি বৈরাগী, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, কলেজের শিক্ষক -শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।