Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনের পরিবেশ চমৎকার: রিফাত

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২২ ০৯:২৬ | আপডেট: ১৫ জুন ২০২২ ১১:১৪

কুমিল্লা থেকে: শুরু হয়েছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত নিজের ভোট দিয়ে জানিয়েছেন, নির্বাচনের পরিবেশ চমৎকার।

বুধবার (১৫ জুন) সকালে রানীর দীঘির পাড় ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

ভোট দিয়ে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরফানুল হক রিফাত বলেন, সরকার ও নির্বাচন কমিশনকে অসম্মান করতে চাই না। প্রয়োজনে আমি জবাই হবো।

ভোটগ্রহণ ধীরগতিতে হচ্ছে কি না তা জানতে চাইলে গণমাধ্যম কর্মীদের পাল্টা প্রশ্ন করে রিফাত বলেন, নির্বাচন কমিশনের কেউ থাকলে তাদেরকে জিজ্ঞেস করুন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ফলাফল যাই হোক আমি মেনে নেব। আমি জয়ী না হলেও যিনি জয়ী হবেন, তাকে আমি সবার আগে ফুলের মালা দেবো।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তারা তো শুরু থেকেই নালিশ করছেন। তাদের পোলিং এজেন্টরা সসম্মানে কাজ করছেন।

সারাবাংলা/এসবি/এএম