Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাল্গুনী দাস তন্বীকে মারধর: ছাত্রলীগের ৫ জনের বিচার শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুন ২০২২ ১৪:৫০ | আপডেট: ৭ জুন ২০২২ ১৫:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্বীকে মারধরের মামলায় সংগঠনের পাঁচজনের বিরুদ্ধে চার্জগঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

মঙ্গলবার (৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহনা আলমগীরের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠনের আদেশ দেন।

বিচার শুরু হওয়া ৫ আসামি হলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি, সহ-সভাপতি জিয়াসমিন শান্তা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহজালাল, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মো. এনামুল হক ও ঢাবির জাতির পিতা বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-সম্পাদক শেখ তানসেন।

বিজ্ঞাপন

শুনানির সময় জামিনে থাকা পাঁচ আসামি আদালতে উপস্থিত হন। এদিন তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।

জানা যায়, বেনজির হোসেন নিশি ও জেসমিন শান্তা ফোন দিয়ে তাকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে যেতে বলেন। এরপর তারা দুইজনসহ বাকি আসামিরা ফাল্গুনীকে মারতে থাকেন। নিশি তাকে এলোপাতাড়ি লাথি মারাসহ গলায় পা দিয়ে চাপ দেন। এতে তার গলা দিয়ে রক্ত বেরিয়ে আসে বলে অভিযোগ করেন ফাল্গুনী।

ওই ঘটনায় ২০২১ সালের ২৪ জানুয়ারি মারধরের অভিযোগে ফাল্গুনী দাস আদালতে ওই পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

সারাবাংলা/এআই/এএম