Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২২ ১৮:২৮

নেত্রকোনা: নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুরে পানিতে ডুবে মাহিন ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মাহিন জেলার দুর্গাপুর উপজেলাধীন গাওকান্দিয়া গ্রামের শিক্ষক সাইদুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (৩১ মে) সকালে উপজেলার গাঁওকান্দিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

জানা যায়, একই গ্রামের পাশের এলাকায় নানি বাড়িতে বেড়াতে গিয়েছিল শিশু মাহিন। সকালে উঠানে খেলাধুলা করছিল সে। এসময় কাজে ব্যস্ত ছিল পরিবারের সবাই। একসময় সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

দীর্ঘ সময় মাহিনকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে তাকে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/টিআর