Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে আ.লীগ কাউন্সিলরকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মে ২০২২ ০০:২১ | আপডেট: ৩১ মে ২০২২ ১০:৫৫

যশোর: শহরের নাজির শংকরপুর জিরো পয়েন্টে মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুল (৫৪)। তিনি ওই এলাকার হাজি আফজাল হোসেনের ছেলে।

সোমবার (৩১ মে) রাত ৯টার দিকে জিরো পয়েন্ট মোড়ে তার মাথায় কুড়ালোর কোপ দিয়ে জখম করা হয়েছে। তাকে গুরুতর জখম অবস্থায় যশোরে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত রোববার রাতে ঘটে যাওয়া আফজাল হত্যাকান্ডের জেরে কাউন্সিলর বাবুলের ওপর এই হামলা কবলে স্থানীয়রা মনে করছেন।

কাউন্সিল বাবুল সন্ত্রাসী হামলার শিকার হওয়ার পর হাসপাতালে যান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহিদ হোসেন মিলন। তিনি জানিয়েছেন, কাউন্সিলর বাবুল যশোর শহর আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আটকের দাবি জানান তিনি।

বিজ্ঞাপন

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানিয়েছেন, কে বা কারা কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলের মাথায় কোপ মেরে পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আসামি আটকের চেষ্টা চালাচ্ছে।

সারাবাংলা/এমও