Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুবদলের সভাপতি টুকু, সম্পাদক মুন্না

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মে ২০২২ ১২:৪১ | আপডেট: ২৭ মে ২০২২ ১৬:০৯

ঢাকা: সুলতান সালাহ উদ্দিন টুকুকে সভাপতি ও মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৭ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যুবদলের নতুন কমিটি গঠনের তথ্য জানান।

যুবদলের কমিটিতে সিনিয়র সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে মামুন হাসানকে। সহসভাপতি করা হয়েছে নুরুল ইসলাম নয়নকে। কমিটির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, ২ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মওলা শাহীন।

এছাড়া ইসাহাক সরকারকে যুবদলের সাংগঠনিক সম্পাদক ও কামরুজ্জামান দুলালকে সহসভাপতির পদমর্যাদায় সংগঠনের দফতর সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এজেড/টিআর