Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন শুরু ২২ মে

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২২ ১৫:৩৫ | আপডেট: ২৭ এপ্রিল ২০২২ ১৬:১৪

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমের তারিখ ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, ভর্তিচ্ছুদের কাছ থেকে অনলাইনে প্রাথমিক আবেদন গ্রহণ শুরু হবে আগামী ২২ মে। আবেদন নেওয়া হবে ৯ জুন পর্যন্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রার্থীদের প্রাথমিক আবেদন ফরম ১১ জুন তারিখের মধ্যে আবেদন করা কলেজে জমা দেওয়ার এবং ১২ জুনের মধ্যে এসব আবেদন সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চয়নের সিদ্ধান্ত নেওয়া হয়। এ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে ৩ জুলাই।

বিজ্ঞাপন

২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমের অনলাইন আবেদন গ্রহণের তারিখ পরে জানানো হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমের বিস্তারিত বিজ্ঞপ্তি ও ভর্তি নির্দেশিকা যথাসময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) প্রকাশ করা হবে।

সারাবাংলা/টিএস/টিআর
বিজ্ঞাপন

আরো