Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্ম দক্ষতার ওপর কর্মকর্তাদের পদায়ন করা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৬ ১৮:৩৯

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম – সংগৃহীত ফাইল ছবি

ঢাকা: দল বা রাজনৈতিক মতাদর্শ নয়, সরকারের কর্ম উদ্যোগের সঙ্গে তাল মেলাতে বা কর্ম দক্ষতার ওপর কর্মকর্তাদের পদায়ন করা হয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেছেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে চেঞ্জ হবে, রদবদল হবে, নতুন লোক আসবে। সেটা তো চলমান প্রক্রিয়া। এটা তো কোনো নতুন কিছু না।

বৃহস্পতিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যাপক রদবদ‌লের প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে চেঞ্জ হবে, রদবদল হবে, নতুন লোক আসবে। সেটা তো চলমান প্রক্রিয়া। এটা তো কোনো নতুন কিছু না। যখন সরকারের থেকে একটা আপনাদের স্টেটমেন্ট যাবে, সরকার থেকে প্রকাশ হবে, তখনই আপনারা জানতে পারবেন কেন, কোথায়, কীভাবে, কোন কারণে রদবদল হচ্ছে। কিন্তু এটা চলমান প্রক্রিয়া।

বিজ্ঞাপন

এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, না না, বিএনপি করা বা কোনো… অবশ‌্যই বাংলাদেশ সরকার বর্তমানে, আপনি যদি প্রধানমন্ত্রীর কাজকর্মগুলো ফলো করেন, উনার সিদ্ধান্তগুলো ফলো করেন– প্রত্যেকটি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সহ, ফার্স্ট আই থিংক উনি ইমপর্টেন্স দেন কাজকে, এফিশিয়েন্সিকে (দক্ষতাকে)। কে কতটুক কাজে পারদর্শী, কে কতটুক আন্তরিকভাবে দেশের জন্য কাজ করতে পারছে। তো দেশের জন্য, দেশের প্রতি যার আন্তরিকতা আছে, সেটাই যেকোনো মন্ত্রণালয়ে, এটা শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় বলে কথা না।

তি‌নি ব‌লেন, যেকোনো মন্ত্রণালয়ে দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি আন্তরিকতা, কাজের প্রতি ডেডিকেশন (উৎসর্গ) এবং এফিসিয়েন্সি, কাজটি করতে ব্যক্তিটি পারদর্শী কি না, কাজটি পারে নাকি, এবং তার যোগ্যতা। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তার যোগ্যতা। এগুলোর বিচারেই যেকোনো মন্ত্রণালয়ে আমাদের রদবদল হয় এবং এটা চলমান প্রক্রিয়া, যখন ফাইনাল হবে, যখন সরকারের পক্ষ থেকে গ্যাজেট প্রকাশ হবে, তখন আপনারা জানতে পারবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর