Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোবিন্দগঞ্জে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২২ ১১:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জে এক রিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিকশাচলকের নাম মোজাম্মেল হক (৩৫)।

বুধবার সকালে খবর পেয়ে পুলিশ গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনেয়নের বামনকুড়ি গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত মোজাম্মেল বগুড়ার শিবগঞ্জ উপজেলার পাকুড়তলা গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন জানান, মোজাম্মেল দীর্ঘদিন যাবৎ গোবিন্দগঞ্জ পৌর এলাকার প্রধান পাড়ায় তার স্ত্রী-সন্তানসহ ভাড়ার বাসায় থেকে অটোরিকশা চালাতেন। ধারণা করা হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশিটি ছিনতাইয়ের জন্য গতরাতের কোনো এক সময় যাত্রীবেশী ছিনতাইকারী তার গলায় ধারাল অস্ত্রের আঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

নিহত মোজাম্মেলের গলার বেশীর ভাগ অংশ কেটে যাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। ইতোমধ্যে লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি ইজার উদ্দীন।

সারাবাংলা/এনএস
বিজ্ঞাপন

আরো