Sunday 05 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২১ ২১:৫৬

প্রতীকী ছবি

রাজবাড়ী: রাজবাড়ীতে একটি নির্মাণাধীন চারতলা ভবনের ছাদ থেকে পড়ে জিয়াউল হক জিয়া (৩০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় জেলা সদরের সজ্জনকান্দা মোল্লাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জিয়া রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরনারায়নপুর গ্রামের লোকমান প্রমাণিকের ছেলে।

নিহতের খালাতো ভাই আক্কাস বিশ্বাস জানান, বুধবার সন্ধ্যার দিকে সজ্জনকান্দা মোল্লাপাড়া এলাকার একটি নির্মাণাধীন চারতলা ভবনের ছাদে চিলেকোঠার কাজ করছিলেন জিয়া। এসময় অসাবধানতাবশত তিনি পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যান। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মানসুবা তাবাচ্ছুম বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খোকন জানান, পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/আইই