Sunday 08 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

পুলিশ হাসপাতালে প্রথমবারের মতো করোনারি এনজিওপ্লাস্টি সম্পন্ন

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৬ ২২:৫৫

কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল। ফাইল ছবি

ঢাকা: কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ক্যাথ ল্যাবে প্রথমবারের মতো সফলভাবে পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন বা করোনারি এনজিওপ্লাস্টি সম্পন্ন হয়েছে।

এর মধ্য দিয়ে ১৯৫৪ সালে প্রতিষ্ঠার পর রোববার (৫ জুলাই) হাসপাতালটির এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করল বলে জানিয়েছে পুলিশ।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের একজন পুলিশ সদস্যের হৃদপিণ্ডে সফলভাবে এনজিওপ্লাস্ট সম্পন্ন করেন।

বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার অবস্থা স্থিতিশীল।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি মো. সায়েদুর রহমান জানান, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এ সেবা চালু হওয়ার মাধ্যমে হৃদরোগ চিকিৎসায় এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। এখন থেকে বাংলাদেশ পুলিশের সব সদস্য এবং তাদের পরিবারবর্গ আন্তর্জাতিক মানের আধুনিক হৃদরোগ চিকিৎসা ও জরুরি কার্ডিয়াক ইন্টারভেনশন সেবা আরও দ্রুত ও সহজে নিতে পারবেন।

তিনি বলেন, ‘কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল আধুনিক চিকিৎসা প্রযুক্তির সংযোজন, দক্ষ জনবল গঠন এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবা সম্প্রসারণের মাধ্যমে উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর