Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কারাভোগ শেষে দেশে ফিরলেন ৫০ বাংলাদেশি

লোকাল করেসপনডেন্ট
৫ জুলাই ২০২৬ ২৩:০১ | আপডেট: ৬ জুলাই ২০২৬ ১৩:১৫

বেনাপোল: ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন বাংলাদেশি ৫০ নারী ও পুরুষ।

রোববার (৫ জুলাই) রাত ৯টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিএসএফের কাছে হস্তান্তর করেন। সেখান থেকে বেনাপোল চেকপোস্ট বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে বিজিবি বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন।

এ সময় দুই দেশের পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী ও মানবাধিকার সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেরত আসা নারী-পুরুষরা হলেন- ৪৪ জন পুরুষ এবং ৬ জন নারী। তারা দেশের যশোর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, টাঙ্গাইল সাতক্ষীরা ,নড়াইল, ঝিনাইদহ এবং চাঁদপুর জেলার বাসিন্দা।

বিজ্ঞাপন

ফেরত আসা ফিরোজ মাহমুদ জানান, আমরা ভালো কাজের প্রলোভনে পড়ে দালালের মাধ্যমে সীমান্তের অবৈধ পথ দিয়ে ভারতের তামিলনাড়ু গিয়েছিলাম। সেখানে বাসা-বাড়িতে, গার্মেন্টসে এবং ইটভাটায় কাজ করার সময় ভারতীয় পুলিশ আমাদের আটক করে আদালতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের দায়ে সেখানকার আদালত তাদের দুই থেকে ৩ বছরের সাজা দিয়ে কারাগারে পাঠায়।

তিনি আরও জানান, কারাভোগ শেষে ভারতের একটি বেসরকারি মানবাধিকার সংস্থা তাদের দায়িত্ব নিয়ে জেল খানা থেকে ছাড়িয়ে নিয়ে তাদের শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে রোববার তারা দেশে ফিরেছেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান বলেন, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ৫০ বাংলাদেশি নারী-পুরুষকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম বলেন, ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে তাদের যশোর সংস্থার শেল্টার হোমে রাখা হবে। পরে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর