Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিমিয়ার ব্যাংকের আরও ৬ শাখায় ‘ইসলামি ব্যাংকিং সেবা’ উদ্বোধন

সারাবাংলা ডেস্ক
১৬ জানুয়ারি ২০২১ ১৫:৫৬ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২১ ১৫:৫৯

ঢাকা: সম্প্রতি প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ে ইসলামি ব্যাংকিং সেবাকে আরও সম্প্রসারিত করার লক্ষে ছয়টি শাখায় ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে ইসলামি ব্যাংকিং উইন্ডো সেবার উদ্বোধন করা হয়েছে। শাখা ছয়টি হলো- গুলশান অ্যাভিনিউ, শ্যামলী, রাজশাহী, রংপুর, আগ্রাবাদ এবং ওআর নিজাম রোড ব্রাঞ্চ।

এ নিয়ে এখন পর্যন্ত সর্বমোট ১৪টি শাখায় এই উইন্ডো সেবা চালু করা হয়েছে, আরও ৬টি উইন্ডো স্থাপনা প্রক্রিয়াধীন আছে।

ব্যাংকের সম্মানিত উপদেষ্টা মুহম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়াসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্রাঞ্চের ব্যবস্থাপকদের উপস্থিতিতে ফিতা কেটে এই সেবার উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

এই ইসলামি ব্যাংকিং উইন্ডোতে সব ধরনের ইসলামি ব্যাংকিং সেবা পাওয়া যাবে।

সারাবাংলা/এমও