Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বর্ষায় বাইক নিয়ে ট্যুর? ব্যাগে যা রাখা জরুরি

সারাবাংলা ডেস্ক
১ জুলাই ২০২৬ ১৯:০০

বর্ষাকালে বাইক নিয়ে লং রাইডের আলাদা রোমাঞ্চ থাকলেও এই সময়ে একটু অসাবধান হলেই বড় সমস্যায় পড়তে হতে পারে। হঠাৎ বৃষ্টি, জল জমা রাস্তা, কম দৃশ্যমানতা কিংবা বাইকের ছোটখাটো যান্ত্রিক সমস্যা, সবকিছুর জন্য আগে থেকেই প্রস্তুত থাকা জরুরি। তাই যাত্রার আগে ব্যাগে অবশ্যই রাখুন এই প্রয়োজনীয় জিনিসগুলি…

রেন গিয়ার

ভালো মানের ওয়াটারপ্রুফ রেইনকোট বা রাইডিং রেনস্যুট সঙ্গে রাখুন। ওয়াটারপ্রুফ গ্লাভস এবং জুতোর কভার থাকলে আরও ভালো। এতে দীর্ঘক্ষণ ভিজে থাকার এবং ঠান্ডা লাগার ঝুঁকি কমবে।

হেলমেট ও অ্যান্টি-ফগ ভিসর

নিরাপত্তার জন্য সার্টিফাইড ফুল-ফেস হেলমেট ব্যবহার করুন। বর্ষায় হেলমেটের কাচে বা ভিসরে কুয়াশা জমে রাস্তা দেখতে সমস্যা হতে পারে। তাই অ্যান্টি-ফগ ভিসর ব্যবহার করুন অথবা ব্যাগে একটি অ্যান্টি-ফগ স্প্রে রাখুন।

বিজ্ঞাপন

ওয়াটারপ্রুফ ব্যাগ বা ড্রাই ব্যাগ

মোবাইল, মানিব্যাগ, প্রয়োজনীয় কাগজপত্র ও ইলেকট্রনিক গ্যাজেট জল থেকে বাঁচাতে ওয়াটারপ্রুফ ব্যাগ ব্যবহার করুন। বাড়তি সুরক্ষার জন্য মোবাইল ও নথিপত্র জিপ-লক পাউচে ভরে রাখতে পারেন।

ফার্স্ট এইড কিট

ছোটখাটো দুর্ঘটনা বা হঠাৎ অসুস্থতার জন্য ব্যাগে ব্যান্ডেজ, অ্যান্টিসেপটিক লিকুইড, গজ, পেইনকিলার, ওআরএস (ORS) এবং মশা তাড়ানোর ক্রিম বা স্প্রে অবশ্যই সঙ্গে রাখুন।

বাইকের জরুরি টুল কিট

দীর্ঘ সফরে যেকোনো সময় বাইকে যান্ত্রিক গোলযোগ দেখা দিতে পারে। তাই অতিরিক্ত ফিউজ, টায়ার পাংচার রিপেয়ার কিট, ছোট এয়ার পাম্প, মাল্টি-টুল, টর্চ এবং একটি ভালো মানের পাওয়ার ব্যাঙ্ক সঙ্গে রাখুন।

অতিরিক্ত পোশাক ও শুকনো খাবার

ব্যাগে এক জোড়া শুকনো পোশাক, তোয়ালে এবং অতিরিক্ত মোজা রাখুন। ভিজে কাপড় পরে দীর্ঘক্ষণ বাইক চালালে সাইনাস বা ত্বকের সমস্যা হতে পারে। এর পাশাপাশি পর্যাপ্ত পানীয় জল, এনার্জি বার এবং কিছু শুকনো খাবার সঙ্গে রাখুন, কারণ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সব জায়গায় দোকান খোলা নাও পেতে পারেন।

প্রস্তুতি

রওনা হওয়ার আগে বাইকের ব্রেক, টায়ার থ্রেড, হেডলাইট, ইন্ডিকেটর, চেন এবং ইঞ্জিন অয়েল ভালোভাবে পরীক্ষা করে নিন। আবহাওয়ার পূর্বাভাস দেখে রাস্তায় নামুন এবং ভারী বৃষ্টি বা জল জমা রাস্তায় অতিরিক্ত গতিতে বাইক চালানো থেকে বিরত থাকুন। সচেতনভাবে রাইড করলে বর্ষার এই সফরই হয়ে উঠতে পারে আপনার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা।

সারাবাংলা/এনএল/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর