Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৬ ১৯:০১ | আপডেট: ১ জুলাই ২০২৬ ১৯:০৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তার সঙ্গে সাক্ষাৎ না করার অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (১ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, ‘সিঙ্গাপুর থেকে গত ২৫ জুন দেশে ফেরেন নজরুল ইসলাম খান। মঙ্গলবার (৩০ জুন) তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।’

বুধবার (১ জুলাই) দুপুরে হাসপাতালে তাকে দেখতে যান সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় তার সঙ্গে ছিলেন শায়রুল কবির খান।

বিজ্ঞাপন

শায়রুল কবির খান জানান, শিমুল বিশ্বাস চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। চিকিৎসকরা আপাতত নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের হাসপাতালে ভিড় না করা এবং তার সঙ্গে সাক্ষাৎ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন।

সারাবাংলা/এমএমএইচ/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর