ঢাকা: বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল অসুস্থ হয়ে বগুড়ার টিএমএস হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, ‘গত ৯ জুলাই রাতে বগুড়ায় নিজ বাসায় অসুস্থ বোধ করেন ডা. পাভেল। এরপর তাকে দ্রুত টিএমএস হাসপাতালে ভর্তি করা হয়।’
ডা. পাভেলের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মাসুদ আলমগীর হোসেন জানান, বর্তমানে তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। শারীরিক অবস্থার উন্নতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যত দ্রুত সম্ভব ঢাকায় নেওয়া হবে। ডা. পাভেলের দ্রুত সুস্থতার জন্য দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চাওয়া হয়েছে।