Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে জলপাইয়ের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, যুবক গ্রেফতার


২৯ নভেম্বর ২০২০ ১৭:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী: জেলার রায়পুরায় জলপাইয়ের লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে নির্মল বিশ্বাস (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নে এই ধর্ষণের ঘটনা ঘটে। পরে সংবাদ পেয়ে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত নির্মলকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) শিশুটির বাবা বাদী হয়ে রায়পুরা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ধর্ষক নির্মল মির্জাপুর ইউনিয়নের কুকুরমারা গ্রামের প্রমোদ বিশ্বাসের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ওই শিশু বাড়ির পেছনে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। সেসময় জলপাইয়ের লোভ দেখিয়ে শিশুটিকে সেখানে থেকে ডেকে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় নির্মল। পরে ওই শিশু এই ঘটনা তার পরিবারকে জানালে তারা পুলিশকে খবর দেয়। এরপর শনিবার রাতে পুলিশ গিয়ে ধর্ষক নির্মলকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

রায়পুরা থানার উপ-পরিদর্শক দেব দুলাল দে বলেন, ‘শিশু ধর্ষণের ঘটনার সংবাদ পেয়ে শনিবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে নির্মলকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ধর্ষিতা শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ধর্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ধর্ষিতা শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’