Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফুটবল বিশ্বকাপ / মাঠ নয়, তবুও দর্শকের ঢল

হাবিবুর রহমান সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৬ ২৩:২০ | আপডেট: ১ জুলাই ২০২৬ ১০:২৭

ফুটবল বিশ্বকাপ এলেই উন্মাদনার ঢেউ বয়ে যায় বাংলাদেশের আনাচে-কানাচে। প্রিয় দলের জার্সি-পতাকায় এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করে দেশময়। তবে প্রতি বিশ্বকাপে সবচেয়ে বেশি উন্মাদনা দেখা যায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। সেই ধারাবাহিকতায় এবারের ফুটবল বিশ্বকাপকে ঘিরে কয়েক সপ্তাহ ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ক্যাম্পাসের টিএসসি, হাজী মুহাম্মদ মুহসীন হল, কবি জসীমউদ্‌দীন হল, জগন্নাথ হল, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলসহ বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে। বিভিন্ন হলে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি ও অন্য দলের পতাকায় সেজে উঠেছে আবাসিক এলাকা। গড়ে উঠেছে হলভিত্তিক সমর্থক গোষ্ঠী। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হয়েছে বর্ণাঢ্য র‍্যালি ও মিছিল। ফলে পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে বিশ্বকাপের আবহ এখন স্পষ্ট। প্রিয় দলের ম্যাচ শেষে শুধু শিক্ষার্থীরাই নন, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, আশপাশের বাসিন্দা এবং বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরাও টিএসসিতে এসে যোগ দেয়। চাক্ষুষে বিশ্বকাপ ফুটবলের মাঠ নেই, তবুও দর্শকের ঢল এসে থামে ঢাবির টিএসসিসিতে। সম্প্রতি বিশ্বকাপ ফুটবলের একটি খেলার উন্মাদনার ছবি ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা
১৫ আগস্ট ২০২৬ ২২:৪৪

আরো

হাবিবুর রহমান - আরো পড়ুন
সম্পর্কিত খবর