Tuesday 30 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ১৪ স্বর্ণের বারসহ গ্রেফতার ১


২৮ নভেম্বর ২০২০ ১০:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ১৪টি স্বর্ণের বারসহ একজনকে গ্রেফতর করেছে পুলিশ। বারগুলো পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে তথ্য পেয়েছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) রাতে নগরীর স্টেশন রোড থেকে একজনকে আটকের পর শরীরে তল্লাশি করে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়েছে।

গ্রেফতার উত্তম সেনের (৩৫) বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন সারাবাংলাকে জানান, ঢাকায় যাবার উদ্দেশে রেলস্টেশনে যাচ্ছিলেন উত্তম। স্টেশনে প্রবেশের সময় গতিবিধি সন্দেহজনক দেখে উত্তমকে আটক করে তল্লাশি করে পুলিশ। তার কোমরের বেল্টের নিচে এবং পকেটের ভেতর থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

ওসি বলেন, ‘উত্তম জানিয়েছেন, স্বর্ণের বারগুলো হাজারি গলির বাণিজ্য নিকেতনের এসএন শিল্পালয় নামে একটি গহনা তৈরির কারখানার মালিক সনজিৎ ধরের। সনজিৎই উত্তমকে দিয়ে বারগুলো ঢাকায় পাঠাচ্ছিলেন। সেগুলো দেশের বাইরে পাচার করে দেওয়া হতো বলে আমাদের ধারণা।’

পলাতক সনজিৎকে ধরতে অভিযান চলছে বলেও তিনি জানিয়েছেন।

স্বর্ণের বারগুলোর ওজন দুই কেজি ৫৮২ দশমিক ৬৪ গ্রাম বা ২২১ ভরি, যার আনুমানিক  বাজার মূল্য এক কোটি ৪৩ লাখ ৪৫ হাজার টাকা বলে ওসি জানান।

স্বর্ণের বার জব্দের ঘটনায় কোতোয়ালী থানার পিএসআই মো. আব্দুল্লাহ বাদি হয়ে উত্তম ও সনজিৎকে আসামি করে মামলা দায়ের করেছেন।