Tuesday 30 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজি হলেন ৬ পুলিশ কর্মকর্তা


৯ নভেম্বর ২০২০ ১৭:০৫ | আপডেট: ৯ নভেম্বর ২০২০ ২০:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ছয় পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ছয় জনের মধ্যে চার জন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে চলতি দায়িত্বে ছিলেন। বাকি দু’জন ছিলেন উপপুলিশ মহাপরিদর্শক।

সোমবার (৯ নভেম্বর) উপসচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে।

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তাদের মধ্যে মোহাম্মদ ইব্রাহীম ফাতেমী ও এস এম রুহুল আমীনকে পুলিশ অধিদফতর, মল্লিক ফখরুল ইসলামকে হাইওয়ে পুলিশ ইউনিট, মো. কামরুল আহসানকে পুলিশের অ্যান্টি টেরারিজম ইউনিটে পদায়ন করা হয়েছে। এই চার কর্মকর্তাই অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে চলতি দায়িত্বে ছিলেন।

বিজ্ঞাপন

বাকি দুই কর্মকর্তার মধ্যে মো. মাজহারুল ইসলামকে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি) ও খন্দকার গোলাম ফারুককে রাজশাহীর সারদাতে বাংলাদেশ পুলিশ একাডেমিতে পদায়ন করা হয়েছে। তারা দু’জন উপপুলিশ মহাপরিদর্শক ছিলেন।