Tuesday 30 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্লগার ওয়াশিকুর হত্যা: পেছালো রায়, পুনঃচার্জগঠনে শুনানি নভেম্বরে


২৭ অক্টোবর ২০২০ ১২:০৯ | আপডেট: ২৭ অক্টোবর ২০২০ ১৯:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর তেজগাঁও এলাকায় থেকে ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলার রায়ের তারিখ পিছিয়ে আগামী ৪ নভেম্বর পুনঃচার্জগঠনের দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলাম এ আদেশ দেন।

এদিন মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিলো। কিন্তু এ মামলায় তিন নম্বর আসামি সাইফুল ইসলাম অন্য মামলায় কারাগারে থাকায় চার্জগঠনের সময় উপস্থিত করা হয়নি। এজন্য রায় থেকে মামলাটি উত্তোলন করে পুনরায় চার্জ গঠনের আবেদন করেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মাদ সালাহউদ্দিন হাওলাদার।

তিনি বলেন, ‘২০১৬ সালের ২০ জুলাই পাঁচ আসামির বিরুদ্ধে ৩০২ ও ৩৪ ধারায় চার্জ গঠন করেন তৎকালীন বিচারক জিয়াউর রহমান। সেখানে ১২০ এর (বি) উপধারা বাদ দেওয়া হয়। এটা একটা সেনসেটিভ মামলা। রাষ্ট্রপক্ষ থেকে মামলায় ৫ আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড যেন নিশ্চিত হয় সেজন্য কাজ করেছি। মামলার যুক্তিতর্ক করতে গিয়ে চার্জ গঠনে দুর্বলতা দেখতে পাই। সেক্ষেত্রে এক আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত নাও হতে পারে। এজন্য মামলাটি রায় থেকে উত্তোলন করে পুনরায় চার্জগঠনের আবেদন করেছি। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ৪ নভেম্বর চার্জ শুনানির তারিখ ধার্য করেছেন।’

বিজ্ঞাপন

ব্লগার ওয়াশিকুর হত্যা মামলার রায় আজ

মামলার আসামিরা হলেন— জিকরুল্লাহ ওরফে হাসান, আরিফুল ইসলাম ওরফে মুশফিক ওরফে এরফান এবং সাইফুল ইসলাম ওরফে মানসুর। মামলাটিতে মাওলানা জুনায়েদ আহম্মেদ ওরফে তাহের ও সাইফুল ইসলাম ওরফে আকরা পলাতক রয়েছেন।

গত ২৫ আগস্ট মামলাটির সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলাটিতে ৪০ সাক্ষীর মধ্যে ২৪ জন সাক্ষ্য দেন। গত ১০ সেপ্টেম্বর আত্মপক্ষ শুনানিতে মামলার তিন আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।

রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ীর দিপীকা মোড়ে ২০১৫ সালের ৩০ মার্চ ওয়াশিকুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। পালানোর সময় দুই হামলাকারীকে আটক করে তৃতীয় লিঙ্গের লোকজন ও এলাকাবাসী।

ওই ঘটনায় ওয়াশিকুর রহমানের ভগ্নিপতি মনির হোসেন মাসুদ বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলাটি দায়ের করেন। ২০১৫ সালের ১ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মশিউর রহমান।