Monday 29 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ বছরের শিশুকে খুন, পরিত্যক্ত ঘরে কলাপাতায় মোড়ানো মৃতদেহ


২৬ এপ্রিল ২০২০ ২১:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় চার বছরের এক শিশুকে পেট কেটে নির্মমভাবে খুন করা হয়েছে। খুনের পর কলাপাতায় মুড়িয়ে তার মৃতদেহ ফেলে রাখা হয় বাড়ির পেছনে একটি পরিত্যক্ত ঘরে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার পাইন্দং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজী আবুল হোসেনের বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটেছে। খুন হওয়া শিশু আবদুল্লাহ আল দিহান প্রবাসী দিদারুল আলমের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে দিহানকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর শিশুটির মৃতদেহ বাড়ির পেছনে পরিত্যক্ত একটি ঘরে লাকড়ির স্তূপের মাঝে পাওয়া যায়। সেখানে কলাপাতায় মোড়ানো অবস্থায় রক্তাক্ত মৃতদেহটি যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

বিজ্ঞাপন

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আবদুল্লাহ আল মাসুম সারাবাংলাকে বলেন, ‘শিশুটিকে খুবই নির্মমভাবে ধারালো কোনো অস্ত্র দিয়ে ‍খুন করা হয়েছে। মাথায় ও মুখে আঘাত আছে। পেট কেটে নাড়িভুঁড়ি বের করে ফেলা হয়েছে। কারা এই ঘটনা ঘটিয়েছে সেটা আমরা তদন্ত করে দেখছি।’

পারিবারিক অথবা প্রতিবেশিদের মধ্যে বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করছেন এই পুলিশ কর্মকর্তা।