Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাটহাজারীতে ৩৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিসসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৬ ২২:৩৪ | আপডেট: ৩০ জুন ২০২৬ ১০:৩৪

চট্টগ্রাম: জেলার হাটহাজারীতে অবৈধ ভারতীয় শাড়ি, থ্রিপিস এবং একটি মিনি ট্রাকসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) ভোররাত সাড়ে ৪টায় পৌরসভাধীন খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. আলমগীর হোসেন (৪২) এবং মো. সেলিম (৩৪)।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) রূপন নাথ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাতে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের ওপর অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করা হয়। এরপর ওই ট্রাক থেকে অবৈধ ভারতীয় ১২৩৮ পিস শাড়ি এবং ২৪৬ পিস থ্রিপিসসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার শাড়ির আনুমানিক মূল্য ৩৫ লাখ ৩৫ হাজার ৯০০ টাকা।’

বিজ্ঞাপন

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, ‘অবৈধভাবে আনা ভারতীয় শাড়ি এবং থ্রিপিসসহ একটি পিকআপ জব্দ করা হযয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এসএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর